সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যরাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন
spot_img
spot_img

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। এ ঘটনায় ফায়ার সার্ভিসকে সহযোগিতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে রয়েছে গোয়েন্দাসহ এলিট ফোর্স র‌্যাবের ২২টি দল। আজ ৪ এপ্রিল, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা গেছে, বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়েছে পাশের বরিশাল প্লাজায়। ১১টার দিকে বরিশাল প্লাজায় আগুন ছড়িয়ে পড়লে আগুন ভয়াবহ আকার ধারণ করে।

এ ঘটনায় খন্দকার আল মঈন বলেন, র‍্যাবের ঢাকার সব ব্যাটালিয়ন ও নারায়ণগঞ্জ থেকে ১৮টি টহল দল ও সাদা পোশাকে ছয়টি দল আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে এবং ট্রাফিক ম্যানেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিসের পাইপে পানি নেই। তারা মার্কেটের ভেতরে না ঢুকে বাইর থেকে পানি দিচ্ছে। অথচ, এটা টিনের মার্কেট হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমাদের ইউনিটের গাড়ির সঙ্গে আসা পানি অনেক আগেই শেষ। পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। তবে পানির চাপ অনেক কম। মাঝখানে ১০ মিনিট পানি ছিটানোর কাজ ব্যাহত হয়েছিল। এখন পানি দেওয়ার কাজ চললেও প্রেসার অনেক কম, তাই নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও সমস্যা হচ্ছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে নৌ, বিমান ও সেনাবাহিনীর সদস্যরা। আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ফেলা হচ্ছে। সকাল ৯টার পর থেকে বাহিনীর হেলিকপ্টার দিয়ে পানি নিক্ষেপ করতে দেখা গেছে।

সকালে ৬ টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টা ১২ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পাঠায়। এতে একে একে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments