রবিবার, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণরাজনৈতিক অস্থিরতায় উত্তাল দেশ উত্তাল শেয়ারবাজার
spot_img
spot_img

রাজনৈতিক অস্থিরতায় উত্তাল দেশ উত্তাল শেয়ারবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৪  আগস্ট, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৪ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৯৬ শতাংশ বা ১০৪.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৯.২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৩.৮৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪১.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫৯.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬ টির, কমেছে ৩৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ১৩ লাখ ৯৫ হাজার ৫৮ টি শেয়ার ২৮ হাজার ৬৬০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২০৭ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০১ শতাংশ বা ৫৩.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৩৩৩.৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৬৫.৩৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯০০.৮৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ২৭৮ টির, কমেছিল ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬৯.৮৪ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৮০ লাখ ৩১ হাজার ২৩১ টি শেয়ার ১ লক্ষ ৪৯ হাজার ২৮৬ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৪৪ কোটি ৯২ লাখ ৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.২৭ শতাংশ বা ১৯৩.১৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৪ হাজার ৯২৬.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০ টির, কমেছে ১৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩ লাখ ২৩ হাজার ৬৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments