ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৭২ পয়সা লোকসান হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ার প্রতি ২ টাকা ২৭ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৫ টাকা ৭৭ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ১০ পয়সা, যা গত বছর একই সময়ে ৮ টাকা ৩৮ পয়সা ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments