ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর স্পন্সরশেয়ারহোল্ডার ও পরিচালকদেরও দেওয়া হবে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি ৭ টাকা ৭৫ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৬ টাকা ৪৯ পয়সা।
আগামী ২৩ ডিসেম্বর, ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments