রবিবার, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনরাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা
spot_img
spot_img

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের একটি পর্বে বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছিল বলে যে কথোপকথন সামনে এসেছে, তা ঘিরেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বিতর্কের জন্ম দিয়েছে। সেখানে বিজয় জানিয়েছিলেন— রাশমিকার বারবার প্রেমের প্রস্তাব পাওয়ার পরও সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে তিনি সময় নিয়েছিলেন। এ বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে এক ধরনের মন্তব্য ও মিম ছড়িয়ে পড়ে। সম্প্রতি এ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ও সাইকোলজিস্ট সন্দীপ্তা সেন।

ম্যাটার অব এক্সপ্ল্যানেশন— এই তিনটি শব্দের সঙ্গে সবাই কমবেশি পরিচিত। আমি কোনো কিছুর জন্য কারও কাছে জবাবদিহি করব কি করব না। মানুষের ব্যক্তিত্বের ওপর নির্ভর করে সবটা। কেউ অভিনেতা হতে পারেন, কেউ আবার তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ব্যক্তি বা চিকিৎসকও হতে পারেন। মনের কথা কে কীভাবে প্রকাশ করবেন, সেটা নির্ভর করে কিছু বিষয়ের ওপরে। সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেক বিষয় এখন দ্রুত প্রকাশ্যে আসে। রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিষয়টিও ঠিক তেমনই। তাদের মন্তব্যের থেকেও প্রশ্ন উঠছে সেলেব-ডুয়োর অতিরিক্ত ব্যাখ্যাকে কেন্দ্র করে।

কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কে আগে প্রেমের প্রস্তাব দেবেন, কে সিদ্ধান্ত নিতে সময় নেবেন, তা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। দুজন প্রাপ্তবয়স্ক মানুষের পারস্পরিক বোঝাপড়া নিয়ে বাইরের মানুষের এত আলোচনা কতটা প্রয়োজন, সেই প্রশ্নও উঠেছে।

এ তারকা জুটির সম্মান ও ব্যক্তিত্বের বিষয়টিও উঠে এসেছে। প্রত্যেক মানুষ নিজের অবস্থান ও অনুভূতি প্রকাশ করেন নিজের মতো করে। কেউ কোনো বিষয়ে জবাব দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, আবার কেউ নীরব থাকতেই বেশি পছন্দ করেন।

এ দুজনের যৌথ ব্যাখ্যা প্রকাশ্যে আসার পর নতুন করে নেটিজেনদের মাঝে চর্চা শুরু হয়েছে। কেন নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এতটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন অনুভব করলেন তারা? সম্পর্কের ক্ষেত্রে কতটা কথা বলা উচিত, আর কতটা ব্যক্তিগত পরিসরে রাখা উচিত? এমন প্রশ্নই নতুন করে সামনে এসেছে এ তারকা দম্পতিকে ঘিরে।

তাদের প্রেমের গল্প নিয়ে সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে রাশমিকা নাকি বিজয়কে ১০০ বার প্রেমের প্রস্তাব দিয়েছিলেন, অথচ সম্পর্ককে বিয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে সময় নিয়েছিলেন বিজয়— এমন মন্তব্য ঘিরেই শুরু হয়েছিল বিতর্ক।

এ তারকা দম্পতির দীর্ঘ পোস্ট দেখে কারও কারও মনে হতে পারে, নিজেদের সম্পর্ক নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি কিছু বিষয় প্রমাণ করার তাগিদও তাদের মধ্যে কাজ করেছে। আবার পরিবার থেকে শুরু করে ভক্ত-অনুরাগী— সবাইকে নিজেদের অবস্থান বোঝানোর চেষ্টা হয়তো সেই ব্যাখ্যার অন্যতম কারণ হতে পারে।

সেলিব্রিটি সম্পর্ক নিয়ে আলোচনার ক্ষেত্রে সামাজিক মাধ্যমে ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ছবি, ভিডিও কিংবা সাক্ষাৎকারের কয়েকটি বাক্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এরপরই শুরু হয় নানা ব্যাখ্যা, অনুমান ও বিচার। কিন্তু পর্দায় কোনো তারকা যুগলকে হাসিখুশি দেখালেই যে তাদের ব্যক্তিগত জীবনেও সব কিছু নিখুঁত হবে— এমনটি ভাবার কোনো কারণ নেই। আবার কোনো সম্পর্ক নিয়ে প্রকাশ্যে সমস্যা না থাকলেও তার অর্থ এই নয় যে, সেই সম্পর্কে কোনো জটিলতা নেই।

আবার দেখা গেছে, ধুমধাম করে বিয়ে হওয়ার কয়েক মাসের মধ্যেই বিচ্ছেদের করুণ সুর বেজে ওঠে। আবার এমনও হয়, দীর্ঘদিনের সম্পর্কও সুন্দরভাবে টিকে যায়। অর্থাৎ বাইরের দৃশ্য দেখে কোনো সম্পর্কের গভীরতা কিংবা ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব নয়।

রাশমিকা ও বিজয়ের ঘটনাকে কেন্দ্র করে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের আগ্রহ থাকতেই পারে। কিন্তু সেই আগ্রহ যেন ব্যক্তিগত পরিসরে অযাচিত হস্তক্ষেপের কারণ না হয়ে ওঠে। শেষ পর্যন্ত কে কার সঙ্গে সম্পর্কে থাকবেন, কে কতদিন একসঙ্গে জীবন কাটাবেন কিংবা নিজেদের সম্পর্ক নিয়ে কতটা কথা বলবেন, সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট দুজন মানুষেরই।

হাজারো অনুরাগী, মন্তব্য কিংবা সমালোচনার বাইরে তাদের রয়েছে একান্ত ব্যক্তিগত জীবন। তাই রাশমিকা ও বিজয়ের সম্পর্কের রসায়ন নিয়ে বাইরের মানুষের অতিরিক্ত বিচার-বিশ্লেষণের চেয়ে তাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করাই বেশি জরুরি বলে মনে করেন অভিনেত্রী সন্দীপ্তা সেন?

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments