ডেইলি শেয়ারবাজা ডেস্ক: প্রায় সাড়ে তিন বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’ । মাস চারেক আগে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ প্রকাশ করেন নির্মাতা। ফারুকীর আক্ষেপের সুরে একাত্ম হন অন্যান্য নির্মাতারাও।

শুধু তাই নয়, সিনেমাটি মুক্তির দাবিতে ১৩০ জন শিল্পী একটি বিবৃতি দিয়েছিলেন। তাতেও মুক্তির মুখ দেখেনি সিনেমাটি। এনিয়ে বহুবার কথা বলেছেন ফারুকী। গত দুই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম তিনটি স্ট্যাটাস দিয়েছেন। সবগুলোতেই ছিলো প্রতিবাদী সুর।
বুধবার রাতে তিনি বলেন, ‘নিজের দেশে তৃতীয় শ্রেণির নাগরিক মনে হয় নিজেদের’ ফিল্মমেকার বন্ধু পিপলু আর খান ফ্যাবফেস্টে সেন্সর প্রসঙ্গে এই মন্তব্য করেন। কথাটা আমারও মনের কথা! কিন্তু যদি ভেবে থাকেন এই দুঃখ বুকে নিয়ে একটা দুইটা স্ট্যাটাস দিয়া আমরা শান্ত হয়ে যাবো, তাহলে ভুল করছেন। আমরা এই বাংলাদেশের বুকেই বেড়ে উঠেছি, বাংলাদেশের দর্শকদের সাথে। বলিউড সিনেমা ‘ফারাজ’ মুক্তি পাবে, আর আমরা নিজের দেশেই তৃতীয় শ্রেণির নাগরিক হয়ে চুপ করে কেঁদে যাবো। এটা হবে না। এই অপমান শুধু আমাদের ফিল্মমেকিং কমিউনিটির না, আমি মনে করি এটা বাংলাদেশের সব মানুষের আত্মসম্মানবোধে আঘাত হানার সামিল।
দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের দর্শক ভাই-বোনদের বলতে চাই ‘ফারাজ’র একঘণ্টা আগে হলেও শনিবার বিকেল যেনো আপনাদের সামনে হাজির হয় এটা নিশ্চিত করতে আমরা সম্ভব সব কিছু করবো। রাস্তায় নামতে হলে নামবো! আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছি। দ্রুতই আপনাদের জানাবো আমাদের কর্মসূচী কি হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments