শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনরাহাত ফতেহ আলীর কনসার্টের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি
spot_img
spot_img

রাহাত ফতেহ আলীর কনসার্টের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকায় রাহাত ফতেহ আলী খানের ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টের দিন যানজট নিরসনে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কনসার্টটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক মাহি এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী শনিবার এই কনসার্টটির আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্ম।

মাহি বলেছেন ওইদিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড এই চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রিতে প্রবেশ করতে পারবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের আয়োজনে ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্টে পারফর্ম করতে ঢাকায় আসছেন পাকিস্তানের বিশ্বখ্যাত শিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়াম এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

এছাড়া জনদুর্ভোগের কথা বিবেচনা করে সেনাবাহিনী জাহাঙ্গীর গেইট এবং জিয়া কলোনির গেইট দুপুর ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত খুলে রাখারও সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মাহি।

এই চ্যারিটি কনসার্ট ঘিরে আসছে একের পর এক সুসংবাদ। যেখানে রাখা হয়েছে শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্যে বড় ছাড়। এছাড়া ভেন্যুর অর্থাৎ আর্মি স্টেডিয়ামের ভাড়া নেবে না সেনাবাহিনী। আরেক আয়োজক সাদেকুর রহমান সানি বলেন, ‘জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকার কারণে তাদের প্রতি সম্মান রেখে টিকেটে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। টিকেট কেনার সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল ইমেইল এড্রেস ব্যবহার করতে হবে।

ইকোস অব রেভ্যুলিউশন কনসার্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গাইবেন রাহাত ফতেহ আলী খান। এদিন আরও পারফর্ম করবেন ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র্যাপার সেজান, র্যাপার হান্নান ও সিলসিলা।

উল্লেখ, চ্যারিটি কনসার্টের দিন এ সময়ে গেইট দিয়ে শুধু রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে। কনসার্টের দিন ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্টাফরোড রেলগেট থেকে নেভি হেড কোয়ার্টার পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে। তবে বিপরীতমুখী রাস্তা খোলা থাকবে। উল্লেখিত সময়ে যানজটের দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।

ডিইলি শেয়ারবাজহার ডটকম/আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments