ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইলসে বিশেষ নীরিক্ষা (Special Audit) নিয়োগ। একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মকে নিরীক্ষক নিয়োগ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) । বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, মঙ্গলবার বিএসইসি রিং শাইন টেক্সটাইলসে নিরীক্ষার জন্য হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং কে নিরীক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানটি রিং শাইনের আর্থিক প্রতিবেদন, রপ্তানির তথ্য ইত্যাদি যাচাই ও পর্যালোচনা করবে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বিষয়টি ডেইলি শেয়ারবাজারকে নিশ্চিত করেছেন।
গত বছর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসে রিং শাইন টেক্সটাইলস। আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করে।
কোম্পানিটি আইপিওর আগে প্লেসমেন্টে ১৫০ কোটি টাকার শেয়ার বিক্রি করে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments