রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যরিকশাচালকদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে বললেন ডিএমপি কমিশনার
spot_img
spot_img

রিকশাচালকদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে বললেন ডিএমপি কমিশনার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়টি বিকেলের মধ্যেই চেম্বার আদালতে উঠবে। তাই বিকেল পর্যন্ত রিকশাচালকদের অপেক্ষা করতে বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ডিএমপির হেডকোয়ার্টারে ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, এই মাত্র (দুপুর ১২টা ১৫ মিনিট) আমার কাছে খবর এলো আপনাদের বিষয়টির কাগজপত্র প্রস্তুত হচ্ছে। বিকেলেই চেম্বার আদালতে উঠবে। সুতরাং আপনাদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, বিকেল ৪টার পর রায় হলে আপনারা লিয়াজোঁ কমিটি করে আমাদের জানান, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আমার এখন আর কিছু বলার সুযোগ নেই। রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সভায় রিকশা-ভ্যানে চাঁদাবাজি প্রসঙ্গে ইউনিয়নের নেতারা অভিযোগ করলে সাজ্জাত আলী বলেন, আপনারা পাড়া-মহল্লায় কমিটি করেন, সেখানে আমার থানার ওসি থাকবে। যদি কোনো ওসি আপত্তি করেন, তবে সে নাই হয়ে যাবে। আমি চাঁদাবাজির বিপক্ষে। চাঁদাবাজির ঘটনায় যদি আমার বাহিনীর কেউ জড়িত থাকে, তবে সেটা আমার নজরে আনেন।

তিনি বলেন, মামলাযোগ্য কোনো ঘটনায় যদি ডিএমপির কোনো থানার ওসি মামলা না নেয় বা টালবাহানা করে তবে সেটা আমাকে জানান। আমি ওই ওসিকে সরিয়ে দেব।

এর আগে গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করেছেন আদালত। প্যাডেল চালিত বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ ওই আদেশ দেন।

হাইকোর্টের ওই আদেশের পর রাজধানীজুড়ে বিক্ষোভ-অবরোধে নেমেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। ওই আদেশের পরদিন থেকে তাদের টানা কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটছে।

গত কয়েকদিনের মতো সোমবারও রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা। সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীর আগারগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

এরই মধ্যে নিজেদের দাবি-দাওয়া নিয়ে রিকশাচালকদের একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments