ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের রিজার্ভ ডে-তে বৃষ্টি হওয়ার ফলে ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে। । থেমে থেমে একনাগাড়ে বৃষ্টি ঝরে চলছে। তাতে ম্যাচ সময়মতো অনুষ্ঠিত হবে কি না, এ নিয়েই দেখা দিয়েছে প্রবল শঙ্কা।

বৃষ্টির কথা বিবেচনায় নিয়ে সুপার ফোরে শুধুমাত্র ভারত-পাকিস্তান ম্যাচেই রাখা হয়েছিল রিজার্ভ ডে। গতকাল ম্যাচে সেই অনুমানই সত্যি হয়। ভারতের প্রথম ইনিংসে ২৪ ওভার শেষেই বৃষ্টি নামলে আর মাঠ গড়ায়নি বল। আজও খেলা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়।
বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা আজ খেলা শুরু হওয়ার কথা। তবে এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কলম্বোর আবহাওয়ার পূর্বাভাস বলছে, প্রেমাদাসা স্টেডিয়ামে বাকি সময়েও বৃষ্টি চলমান থাকবে। বিকেল ৫টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৯ শতাংশ।
পূর্বাভাসে আরও জানা যায়, স্থানীয় সময় বেলা ৩টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশের নিচে নামবে না। যদি তাই হয় রিজার্ভ ডে ভেসে যাবে বৃষ্টিতে। তখন পয়েন্ট ভাগাভাগি করতে হতে পারে দুই দলকে। আর তাতে ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হবেন ভক্তরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments