ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৩ পয়সা।
হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪১ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৮৮ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments