ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ৭ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। সভায় ২ শতাংশ স্টক ডিভিডেন্ড এর পরিবর্তে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, রূপালী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই লভ্যাংশ অনুমোদন করেনি।
যার ফলে, কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের সম্মতিতে ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments