মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলারেকর্ড ছুঁয়ে মৌসুম শুরু ৪৩ বছরের তরুণ অ্যান্ডারসনের
spot_img
spot_img

রেকর্ড ছুঁয়ে মৌসুম শুরু ৪৩ বছরের তরুণ অ্যান্ডারসনের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৪৩ বছর বয়সেও বল হাতে নিজের চিরচেনা ধার ধরে রেখেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। দীর্ঘ ছয় মাস পর পেশাদার ক্রিকেটে ফিরেই কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ৫ উইকেট তুলে নিয়ে গড়েছেন অনন্য মাইলফলক।

এই কীর্তির সুবাদে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার সংখ্যা ৫৬-তে উন্নীত করেছেন তিনি। এর মাধ্যমে তিনি রবিচন্দ্রন অশ্বিন, রিচি বেনো এবং জন স্নোর মতো কিংবদন্তিদের কাতারে নিজের নাম লিখিয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালে নটিংহ্যামশায়ারের বিপক্ষে সর্বশেষ পাঁচ উইকেট পেয়েছিলেন এই ইংলিশ পেসার।

নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জেমস অ্যান্ডারসনের নেতৃত্বাধীন ল্যাঙ্কাশায়ার। লুক ওয়েলসের ৮৭, জশ বোহাননের ৯০ এবং মাইকেল জোন্সের ৭১ রানের ইনিংসে ভর করে দলটি প্রথম ইনিংসে ৩৮৪ রানের সংগ্রহ গড়ে। প্রতিপক্ষের হয়ে বেন স্যান্ডারসন ৭৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চরম চাপে পড়ে নর্দাম্পটনশায়ার। টম বেইলির সঙ্গে বোলিং আক্রমণ শুরু করে অ্যান্ডারসন দ্রুতই প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলেন। এক পর্যায়ে মাত্র ৪১ রানেই ৫ উইকেট হারিয়ে দলটি বিপর্যয়ের মুখে পড়ে।

শেষ পর্যন্ত লুইস কিম্বারের দ্রুত ৩৩ রানের ইনিংস থামিয়ে দিয়ে নিজের ৫৬তম পাঁচ উইকেট পূর্ণ করেন অ্যান্ডারসন। এই স্পেলে তিনি খরচ করেন মাত্র ৬৪ রান। দিনের শেষে নর্দাম্পটনশায়ার ২১১ রানে ৯ উইকেট হারিয়ে ফলো-অন এড়ানোর লড়াই চালাচ্ছে। ফলো-অন এড়াতে তাদের আরও ৩৪ রান প্রয়োজন, হাতে আছে মাত্র একটি উইকেট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments