ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,২৩-মার্চ,২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৮ টাকা ৭৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিলো ৭ টাকা ৮ পয়সা। এ হিসেবে রেনউইক যঞ্জেশ্বরের শেয়ার প্রতি লোকসান বেড়েছে।
অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১৯ টাকা ৩৪ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৬ টাকা ৮৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে।
৩১ মার্চ ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) লোকসান হয়েছে ৮৩ টাকা ৫৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments