ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানি রেনাটা পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ৬৪ পয়সা আয় হয়েছে। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৭ টাকা ৬৮ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) বা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ১০ টাকা ৮৩ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৬ টাকা ৫৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯৭ টাকা ২৩ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments