ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিটিক্যাল খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। এর মধ্যে ১৩০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫.২৯ টাকা। আগের বছর ছিল ৪২.৩৯ টাকা।
সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৫২.৮৯ টাকা। আগের বছর ছিল ৪৭.৭৬ টাকা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪৫ টাকা ৬৫ পয়সা।
কোম্পানিটি ৪৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ১৬ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments