বুধবার, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদরেস পরিচালিত মিউচুয়াল ফান্ডের ব্লক লেনদেনে নিষেধাজ্ঞা
spot_img
spot_img

রেস পরিচালিত মিউচুয়াল ফান্ডের ব্লক লেনদেনে নিষেধাজ্ঞা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত সব মেয়াদি মিউচুয়াল ফান্ডের (Close-end Mutual Fund) ব্লক মার্কেটে ইউনিট কেনাবেচায় নিষেধাজ্ঞা আরোপ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ৯ জুন ২০২৪ তারিখ (রোববার) থেকে বিএসইসির দেওয়া এ নিষেধাজ্ঞা চলবে। বিএসইসি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে। তবে পাবলিক মার্কেটে আগের নিয়মেই ফান্ডগুলোর ইউনিট লেনদেন চলবে।

ব্লক মার্কেটে রেস পরিচালিত ফান্ডগুলোর লেনদেনে কেন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সে বিষয়ে বিএসইসি কোনো কারণ জানায়নি। তবে বিএসইসি সূত্রে জানা গেছে, রেস পরিচালিত ফান্ডগুলোতে কোনো অনিয়ম আছে কি-না সে বিষয়ে তদন্ত চলছে। এর অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকতে পারে।

বর্তমানে রেস পরিচালিত ৯টি মিউচুয়াল ফান্ড স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত আছে।

ফান্ডগুলো হচ্ছে- এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments