সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলারোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয়
spot_img

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নেশন্স লিগে সুইজারল্যান্ডের বিপক্ষে  জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

রাতটা রাঙানোর পেছনে ক্রিশ্চিয়ানো রোনালদোরও যে অবদান রয়েছে, সেটা যেন ভুলে গেছেন অধিকাংশ ফুটবল সমর্থক। কারণটা আরেক বিশ্বসেরা লিওনেল মেসি। এস্তোনিয়ার বিপক্ষে একাই ৫ গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাতেই চাপা পড়েছে নেশন্স লিগে সুইজারল্যান্ডের বিপক্ষে করা ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোল।এস্তোনিয়ার বিপক্ষে একাই ৫ গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।  সেটি দেখেই কি না রোনালদোরও গোলের নেশা পেয়ে বসে।

এই দুটি গোল রোনালদোর জন্যও খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে তার ফর্মটা ভালো যাচ্ছে না। টানা পাঁচ ম্যাচে কোনো গোল পাননি তিনি। এমনকি সর্বশেষ ম্যাচে স্পেনের বিপক্ষে তাকে শুরুর একাদশে রাখেননি কোচ ফার্নান্দো সান্তোস। তাইতো এই দুটি গোল সমর্থকদের জন্যও আশার সঞ্চার।

রোনালদোর জোড়া গোল ব্যতীত বাকি দুটি গোল করেন উইলিয়াম কারভালিও ও কানসেলো। এই জয়ের মধ্য দিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে উঠে গেছে পর্তুগাল। আর আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১৭ তে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!