ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২৪ নভেম্বর, ২০২৪ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৯.৭৫ শতাংশ বেড়েছে। এদিকে ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটের দর ৪০ পয়সা বা ৭.৪০ শতাংশ বেড়ে এই তালিকার দ্বিতীয় স্থানে এবং রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর ১ টাকা ১০ পয়সা বা ৫.৯১ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনারের শীর্ষে রয়েছে- জেনেক্স ইনফোসিস পিএলসি, আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড, আমান কটন ফাইবার্স লিমিটেড, এনআরবি ব্যাংক পিএলসি, জানতা ইন্স্যুরেন্স পিএলসি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং অগ্নি সিস্টেমস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments