ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। আজ শেয়ারটির দর ১৪ টাকা ৫০ পয়সা বা ৯.৬৯ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটি সর্বশেষ ১৩৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৫ হাজার ৬৯৮ বারে ১ কোটি ২৭ লাখ ১১ হাজার ৩২০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭৯ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকা।
জে এম আই হসপিটাল লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১০ টাকা ৮০ পয়সা বা ৮.২১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
শাহজিবাজার পাওয়ার লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৭ টাকা ৭০ পয়সা বা ৭.৬৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৯৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
এছাড়াও বিডি থাই ফুড লুজার তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৯০ পয়সা বা ৭.৫৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৪৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্টারন্যাশনাল লিজিং, বসুন্ধরা পেপার, কোহিনূর ক্যামিকেলস, বিএসসি, মীর আক্তার এবং বীকন ফার্মাসিউটিক্যালস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments