ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১৬ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৯.৩৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিকে শ্যামপুর সুগার মিলসের শেয়ারের দর ৪.৮৪ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং লিগ্যাসি ফুটওয়্যারের ৪.৫১ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া বীচ হ্যাচারি, ইস্টার্ন হাউজিং, এ্যাপেক্স ফুটয়্যার, আজিজ পাইপস, বাটা সু, সি পার্ল বিচ এবং এ্যাপেক্স ফুডসের শেয়ারের দর কমে লুজার তালিকায় অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments