ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মতিন স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ১হাজার ৩৮৫ বারে ৪৬ লাখ ৫৮ হাজার ৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৩৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইল দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ৮৩৪ বারে ১৩ লাখ ২৫ হাজার ৮৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫৪৪ বারে ৮২ লাখ ৪৭ হাজার ১৩৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আর্গন ডেনিমসের ৯.৬৮ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৯.৬৩ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৯.৬১ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৯.৫১ শতাংশ, কুইন সাইথ টেক্সটাইলের ৯.০৩ শতাংশ, জাহিন টেক্সটাইলের ৮.১০ শতাংশ এবং শাশা ডেনিমসের শেয়ার দর ৭.০৫ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments