
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৩৭২ বারে ৩ লাখ ৩৯ হাজার ৫৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মার্কেন্টাইল ইন্সুরেন্সের বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ২৮ শতাংশ। কোম্পানিটি ৬৭ বারে ৩৩ হাজার ৭৭১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ লাখ ৮০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সালভো কেমিক্যালের বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৪৭ বারে ১৮ লাখ ১২ হাজার ২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৫ লাখ ৭০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ভিএএম এলআরবিবিএফ মিউচুয়াল ফান্ডের ২.৭৭ শতাংশ, ফার্মা এইডের ২.৫২ শতাংশ, পদ্মা অয়েলের ২.৫২ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগের ২.৫০ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ২.৪৮ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ২.০৫ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের ১.৯৯ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
























Recent Comments