ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২৭ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৯০ টাকা ৯০ পয়সা। এদিকে ফু-ওয়াং ফুডস লিমিটেড দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৬৭ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড ৪৭ টাকা ৯০ পয়সা বা ৭.৪৯ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বসুন্ধরা পেপার মিলস, এশিয়া প্যাসিফিক, এডিএন টেলিকম, ইন্ট্রাকো রিফুয়েলিং এবং নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর
































Recent Comments