ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১০ নভেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬ টাকা ৩০ পয়সা বা ৯.৮৯ শতাংশ। এদিকে সোনালী আঁশের শেয়ার দর আগের দিনের তুলনায় ৮.৭৩ শতাংশ কমে দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ৭.৬৬ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার, একটিভ ফাইন, ফু-ওয়াং ফুড, মেঘনা ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, নাভানা ফার্মা এবং সিলভা ফার্মা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments