ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১০ নভেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২১ কোটি ৬৫ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সোনালী আঁশের আজ ১৯ কোটি ৭১ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৬ কোটি ১১ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফারইস্ট নিটিং।
এছাড়া আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ফার্মা, বিচ হ্যাচারি, ইসলামী ব্যাংক, ইউনিক হোটেল, খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন এবং আফতাব অটো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments