ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ৭ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৩৪ কোটি ৫৬ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বিএটিবিসির ২৫ কোটি ৬৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় এবং ওরিয়ন ফার্মার ২২ কোটি ৪০ লাখ ০৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।
এছাড়া আজ লেনদেনের শীর্ষ তালিকায় আরও রয়েছে সালভো কেমিক্যাল, এশিয়াটিক ল্যাব, লাভেলো, সোনালী পেপার, ফারইস্ট নিটিং, ই-জেনারেশন এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments