মঙ্গলবার, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদরোববার সূচকের পতনে চলছে লেনদেন
spot_img
spot_img

রোববার সূচকের পতনে চলছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ৯ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ সময় কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১২ টা ৩৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ২০৩ কোটি ৭০ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৫ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৩ পয়েন্টে।

ডিএসইতে ৩৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২০ টির, কমেছে ১৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮ টির।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ৬৩ লাখ ৪ হাজার ২৩১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments