ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ১২ জনিুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ বেলা ১১ টা ৪৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৩৮ কোটি ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৬ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৩.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯২০ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৯ টির, কমেছে ১৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ২১ লাখ ৬২ হাজার ১৮৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments