ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন আগামী ২৭ নভেম্বর, রোববার থেকে স্পট মার্কেটে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২৭ ও ২৮ নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে হামিদ ফেব্রিক্স, মোজাফফর হোসেন, গোল্ডেন সন এবং এটলাস বাংলাদেশ। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে ২৯ নভেম্বর, ২০২২।
এছাড়াও কাল থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষে এবং রেকর্ড ডেট সংক্রান্ত কারণে ৩০ নভেম্বর (বুধবার) শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments