ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামী ২৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ রোববার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।
কোম্পানি দুইটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১ অক্টোবর , ২০২৪ তারিখ সোমবার। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ অক্টোবর , ২০২৪ তারিখ মঙ্গলবার।
রেকর্ড ডেটের কারনে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন উল্লেখিত দিনে বন্ধ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments