ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২১ কোম্পানির শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ২৭ নভেম্বর, রোববার চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রোববার রানার অটোমোইলস, এসকে ট্রিমস, মীর আখতার, ফরচুন, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, স্টাইল ক্রাফট, কেপিপিএল, সিভিও পেট্রোকেমিক্যাল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, অলেম্পিক, ন্যাশনাল ফীড, সাফকো স্পিনিং, অলিম্পিক এক্সেসরিস, গোল্ডেন হার্ভেস্ট, অলটেক্স, প্রাইম টেক্স, জাহিন স্পিনিং, সেন্ট্রাল ফার্মা, হাক্কানী পাল্প, আমরা টেকনোলজিস এবং রিপাবলিকের শেয়ার লেনদেন চালু হবে। রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিগুলো এর আগে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments