মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল
spot_img
spot_img

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন। বুধবার ১২ জুলাই, সকাল পৌনে ৯টায় কক্সবাজার বিমানবন্দরে নামে প্রতিনিধি দলটি।

এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান আরআরআরসি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। প্রতিনিধিদলে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লু।

আন্ডার সেক্রেটারি উজরা জেয়ারসহ আমেরিকার প্রতিনিধিদল রোহিঙ্গা নারী ও শিশুদের স্বাস্থ্য সেবায় পরিচালিত নারীবান্ধব কেন্দ্র পরিদর্শন করবেন।

প্রতিনিধি দলটি উখিয়া কুতুপালং বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ এ মিয়ানমারে বলপূর্বক বাস্তচ্যুত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ ও নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠির সঙ্গে কথা বলবেন।

এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএমও) ইউএনএইচসিআর’সহ আন্তর্জাতিক দাতা সংস্থার বাংলাদেশস্থ প্রতিনিধিসহ অন্যান্যরা সঙ্গে থাকবেন। এরপর বিকেলেই তারা কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা যায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments