
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্সের জন্য ১৫ মিলিয়ন ডলারের বিদেশি ঋণের ব্যবস্থা করেছে গ্রিণ ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। সুইজারল্যান্ডের ব্লু অর্চার্ড ফাইন্যান্স লিমিটেডের ব্লু অর্চার্ড মাইক্রো ফাইন্যান্স ফান্ড থেকে এই ঋণ সরবরাহ করা হয়েছে।
এ ব্যাপারে গ্রিণ ডেল্টা ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো: রফিকুল ইসলাম ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, বাংলাদেশে আমরাই একমাত্র মার্চেন্ট ব্যাংক যারা বিদেশি ঋণ নিয়ে কাজ করি। সেই ধারাবাহিকতায় ফিন্যান্সিয়াল অ্যাডভাইজর হিসেবে আমরা লংকাবাংলার জন্য ১৫ মিলিয়ন ডলার বিদেশি ফান্ড নিয়ে আসছি। লংকাবাংলার জন্য একটি লো-কষ্ট ফান্ড যা প্রতিষ্ঠানটির ব্যবসার জন্য ভালো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, লংকাবাংলা ফাইন্যান্স এর আগে ২০১৯ সালে ইসলামিক করপোরেশন থেকে সর্বপ্রথম ২০ মিলিয়ন ডলারের বিদেশি ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে। সুইজারল্যান্ডের ব্লু অর্চার্ড থেকে এই ঋণ নেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্বিতীয়বারের মতো বিদেশি ঋণ ব্যবহার করছে।
ব্লু অর্চার্ড জন্য এটি বাংলাদেশে প্রথম বিনিয়োগ এবং লংকাবাংলা তাদের প্রথম প্রাতিষ্ঠানিক গ্রাহক। ব্লু অর্চাড থেকে প্রাপ্ত ঋণ লংকাবাংলা ফাইন্যান্স দেশের এসএমই,গ্রীণ এবং সাসটেইনেবল প্রজেক্টে বিনিয়োগ করবে। বিশেষ করে চলমান করোনা পরিস্থিতি কাটিয়ে উঠার জন্য এই ঋণ ব্যবহৃত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.





























Recent Comments