
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির এক পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তিনি উপহার হিসেবে এই শেয়ার হস্তান্তর করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, লংকাবাংলা ফাইন্যান্সের উদ্যোক্তা পরিচালক মাহবুব উল আনাম তার ছেলে আবরার আনাম চৌধুরীকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) এক কোটি ৮০ লাখ শেয়ার উপহার হিসেবে প্রদান করেন।
উল্লেখ্য, ঢাকা স্টক একচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে তিনি এই লেনদেন সম্পন্ন করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments