রবিবার, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদলকডাউনে বন্ধ থাকবে ব্যাংক: ৮ দিনের ছুটিতে পুঁজিবাজার
spot_img
spot_img

লকডাউনে বন্ধ থাকবে ব্যাংক: ৮ দিনের ছুটিতে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট:  সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসছে ৮ দিনের সর্বাত্মক লকডাউনে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর ব্যাংক বন্ধ থাকলে পুঁজিবাজারও বন্ধ থাকবে। তাই আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ৮ দিনের ছুটির কবলে পড়তে যাচ্ছে পুঁজিবাজার।

জানা যায়, সর্বাত্মক লকডাউনের সময় দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজুল ইসলাম জানান, আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া সর্বাত্মক লকডাউনে তফসিলি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে প্রয়োজন পড়লে স্থল, বিমান ও সুমদ্রবন্দর এলাকায় আলোচনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা বা উপশাখা কর্তৃপক্ষ চাইলে খুলতে পারে। সেক্ষেত্রে এডি শাখা এবং সংশ্লিষ্ট বিভাগ সংশ্লিষ্ট ব্যাংক খুলতে পারবে।

এদিকে ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় সর্বাত্মক লকডাউনে বন্ধ থাকবে দেশের পুঁজিবাজারও।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments