বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদলভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংক এশিয়া
spot_img
spot_img

লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংক এশিয়া

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিনিয়োগকারীদের জন্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে  পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ। বিনিয়োগকারীদের ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য এ লভ্যাংশ (ডিভিডেন্ড) ঘোষনা করেছে।

রোববার বিকালে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা দেয়।

তথ্যমতে, সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৬৮ টাকা এবং এককভাবে ইপিএস হয়েছে ১.৬৮ টাকা। এর আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১.৯২ টাকা এবং এককভাবে ছিল ১.৯৪ টাকা।

একই সময়ে ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১.০৯ টাকা। শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২২.৯৪ টাকা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৯ এপ্রিল সকাল ১১টায় ঢাকা কনভেনশন  হল,  ব্যাংক এশিয়া টাওয়ার,৩২,৩৪, কাজী নজরুল  ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার অনুষ্ঠিত হবে।এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার.কম/ এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments