
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড চলতি হিসাববছরে (২০২২) দ্বিতীয় অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড (Interim Dividend) ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর, ২০২২ তারিখ পর্যন্ত ১০ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি ঘোষিত এই অন্তর্বর্তী ডিভিডেন্ড জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।
এর আগে গত জুলাই মাসে অর্ধবার্ষিক আয়ের বিপরীতে কোম্পানিটি ১৫ শতাংশ অন্তবর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
চলতি বছরে দুই দফায় লাফার্জহোলসিম ৩৩ শতাংশ অন্তর্বতী ডিভিডেন্ড দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments