বৃহস্পতিবার, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদলাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
spot_img
spot_img

লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঋণ কেলেঙ্কারির অভিযোগে লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকরামুল হক, তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নার্গিস হক এবং তাদের মেয়ে মুহসিনিনা তৌফিকা ইকরাম ও মুহসিনিনা সারিকা ইকরামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনের শুনানি নিয়ে বুধবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান।

আবেদনে বলা হয়, ইকরামুল হক, শামীমা নার্গিস হক, সারিকা ইকরাম ও তৌফিক ইকরামের বিরুদ্ধে সীমান্ত ব্যাংকের ঋণ পরিশোধ না করার অভিযোগ রয়েছে। এ অভিযোগ অনুসন্ধানের মধ্যে দুদক জেনেছে, তারা যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো দরকার।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments