ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লাভ থেকে ব্যাপক লোকসানে জড়িয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ২ টাকা ২৭ পয়সা লোকসান দিয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ১৩ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৬০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments