ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটিতে শুভেন্দু চৌধুরী সহযোগী পরিচালক-এসএসসি, দক্ষিণ এশিয়া কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। শ্রী বিভাসু সেনগুপ্তকে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
শুভেন্দু চৌধুরী সিএফও হিসেবে ১২ মার্চ, ২০২৩ তারিখ থেকে এই কোম্পানিতে নিযুক্ত হয়েছেন। এবং শ্রী বিভাসু সেনগুপ্ত ০১ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন।
উল্লেখ্য, লিন্ডে বাংলাদেশের সিএফও হিসেবে মোঃ আনিসুজ্জামানের মেয়াদকাল ৩০ নভেম্বর, ২০২২ তারিখে শেষ হয়েছে। এছাড়া শ্রী বিভাসু সেনগুপ্তকে মিঃ সুজিত কুমার পাইর স্থলে নিযুক্ত করা হয়েছে। মিঃ সুজিত কুমার পাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ৩১ মার্চ, ২০২৩ তারিখে অব্যাহতি নিবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments