শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলালুই ভিতোঁর বিশেষ ট্রাঙ্কে মাঠে যাবে বিশ্বকাপের ট্রফি
spot_img
spot_img

লুই ভিতোঁর বিশেষ ট্রাঙ্কে মাঠে যাবে বিশ্বকাপের ট্রফি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার বিশ্বকাপ ট্রফি এবার মাঠে নেওয়া হবে বিশেষভাবে তৈরি করা লুই ভিতোঁর ট্রাঙ্কে। নিউইয়র্ক-নিউ জার্সির স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের আগে রাজকীয় মর্যাদায় এই বিশেষ ট্রাঙ্কে করে ট্রফিটি মাঠে নেওয়া হবে।

বিশ্বের অন্যতম শীর্ষ ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লুই ভিতোঁকে টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপ ট্রফির বিশেষ ট্রাঙ্ক তৈরির দায়িত্ব দিয়েছে ফিফা। এর আগে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও একই দায়িত্ব পালন করেছে প্রতিষ্ঠানটি।

বিশেষভাবে তৈরি এই ট্রাঙ্কের সামনের অংশে রয়েছে সোনালি রঙের বড় ‘ভি’ (V) চিহ্ন, যা একই সঙ্গে ‘ভিক্টরি’ (বিজয়) এবং ‘ভিতোঁ’—দুই অর্থ বহন করে। ট্রাঙ্কজুড়ে রয়েছে লুই ভিতোঁর পরিচিত মনোগ্রাম নকশা এবং সোনালি প্রলেপ দেওয়া পিতলের সুরক্ষিত কোণ।

এ ছাড়া ফিফা ও লুই ভিতোঁর অংশীদারত্বের স্মারক হিসেবে ট্রাঙ্কের ভেতরে যুক্ত করা হয়েছে বেইজ রঙের চামড়ার আস্তরণ এবং একটি বিশেষ প্যাচ।

লুই ভিতোঁর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিয়েত্রো বেকারি বলেন, এক দশকের বেশি সময় ধরে লুই ভিতোঁ ও ফিফা শ্রেষ্ঠত্বের প্রতি একই ধরনের অঙ্গীকার নিয়ে একসঙ্গে কাজ করছে। খেলাধুলা মানুষকে অনুপ্রাণিত ও একত্রিত করে—এই যৌথ বিশ্বাসই দুই প্রতিষ্ঠানের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।

বিশ্বের বড় বড় ক্রীড়া আয়োজনের সঙ্গে বিলাসবহুল ব্র্যান্ডগুলোর সম্পৃক্ততা নতুন নয়। ১৯৬৭ সালে প্রথম সুপার বোল আয়োজনের পর থেকে এনএফএল চ্যাম্পিয়নদের ভিন্স লোম্বার্ডি ট্রফি তৈরি করে আসছে টিফানি অ্যান্ড কোং।

এ ছাড়া ফর্মুলা-১-এর বিভিন্ন গ্রাঁ প্রি ট্রফির জন্যও ১০ বছরের চুক্তির আওতায় বিশেষ ট্রফি ট্রাঙ্ক তৈরি করছে লুই ভিতোঁ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments