ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ২৭ ডিসেম্বর, ২০২৩ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৬৬ টাকা ৬০ পয়সা। আগের দিনের দর ছিলো ৭৪ টাকা। কোম্পানিটি আজ ১ হাজার ৪৯৭ বারে সর্বমোট ৭ লাখ ২১ হাজার ৮৪৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৪ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা।
এদিকে সী পার্ল বিচের ১০ টাকা বা ৯.৯৩ শতাংশ কমে লুজার তালিকার দ্বিতীয় এবং শ্যামপুর সুগারের ২০ টাকা ৩০ পয়সা বা ৮.৭৫ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- ওরিয়ন ইনফিউশন, কোহিনূর কেমিক্যাল, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, আম্বি ফার্মাসিউটিক্যালস, এশিয়ান টাইগার সন্ধ্যানি লাইফ গ্রোথ ফান্ড, লিব্রা ইনফিউশনস এবং জিল বাংলা সুগার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments