ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ০৪ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর কমেছে ১ হাজার ১৯৮ টাকা ৭০ পয়সা বা ৩৭.৪৫ শতাংশ। সর্বশেষ লেনদেন দর ছিলো ২ হাজার ১ টাকা ৫০ পয়সা। কোম্পানিটি ১ হাজার ২৫ বারে ৯ হাজার ৪৯১টি শেয়ার হাতবদল করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা।
এছাড়াও বেঙ্গল উইন্ডশ্বরের ৮.৮৬ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং ইনটেক লিমিটেডের ৬.৮৭ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন লুজার তালিকায় আরোও রয়েছে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, শামপুর সুগার, ইউনিয়ন ক্যাপিটাল, এডিএন টেলিকম, ওরিয়ন ইনফিউশন, ইনট্রোকো এবং প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments