ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে সিকদার ইন্স্যুনেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৫.৯৮ শতাংশ। এদিকে জুট স্পিনার্স লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ০.০৮ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর ৪.৯৯ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- হামি ইন্ডাস্ট্রিজ, শার্প ইন্ডাস্ট্রিজ, ডেলটা স্পিনার্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, আইসিবি ইসলামীক ব্যাংক এবং আনলিমা ইয়ার্ন ডাইং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments