ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করেছে বিএনও ব্র্যান্ডের লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। আজ মঙ্গলবার, ৯ মার্চ দুই স্টক এক্সচেঞ্জে এন’ ক্যাটাগরিতে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে। লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকার (ওপেনিং প্রাইসের ৫০%) স্পর্শ করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হয়েছে “LRBDL”। আর কোম্পানি কোড ১৫৩২৩। এর আগে ১৮ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। গত ২৬ জানুয়ারি থেকে ০১ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।
পুঁজিবাজারে কোম্পানিটি ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ইস্যু করে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে ৬১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২০০ টাকা সংগ্রহ করবে। এতে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা।
আগামীকাল কোম্পানিটির সার্কিট ব্রেকার হবে আজকের সর্বশেষ দরের ৫০%। অর্থাৎ আজকে যদি শেয়ার দর ৪০.৫০ টাকায় ক্লোজ হয় তাহলে আগামীকাল এই দরের ৫০% বা ২১.২৫ টাকা পর্যন্ত বৃদ্ধি বা হ্রাস পেতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments