ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: রবিবার (০৪ জানুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – সিটি ব্যাংকের ১৮.৫৩ কোটি টাকার, উত্তরা ব্যাংকের ১৫.৫৯ কোটি টাকা, সায়হাম কটনের ১২.৯৫ কোটি টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০.৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়াও সামিট অ্যালায়েন্স পোর্টের ১০.১১ কোটি টাকার, বিএসসির ৯.৫০ কোটি টাকার, সোনালী পেপারের ৯.৩৩ কোটি টাকার, যমুনা ব্যাংকের ৮.৯৫ কোটি টাকার ও স্কয়ার ফার্মার ৮.৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ
































Recent Comments