ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ২৯ জানুয়ারি, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ১২ কোটি ১৭ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে এডিএন টেলিকম ১০ কোটি ২৯ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ব্র্যাক ব্যাংক পিএলসি ৭ কোটি ২৭ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, এশয়াটিক ল্যাবরেটরিজ, এমজেএল বিডি, ফারইস্ট নিটিং, মালেক স্পিনিং এবং ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
























Recent Comments