ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ বুধবার ৬ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে অধিকাংশ শেয়ারের দরও বেড়েছে। তবে দৈনিক লেনদেনের পরিমান কিছুটা কমেছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৪৩ কোটি ৮২ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ফরচুন সুজ ৩১ কোটি ৩১ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে এবং আফতাব অটোমোবাইলস ২৭ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকার অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ফার্মা, বিকন ফার্মা, অ্যাডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিংস, মুন্নু ফেব্রিক্স, গ্রামীণফোন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments