ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

কোম্পানিটির মোট ৭৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিটি মোট ৩ কোটি ২৮ লাখ ১ হাজার ১০২টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৬৭ লাখ ৫০ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭১ কোটি ৬৪ লাখ টাকা।
ওরিয়ন ফার্মা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭১ লাখ ১২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪০ কোটি ৬ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা পাওয়ার কোম্পানি, ব্রাক ব্যাংক, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, সোনারবাংলা ইন্স্যুরেন্স, আইএফআইসি ও বারাকা পাওয়ার লিমিটেড। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments